ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে সড়ক দূর্ঘটনায় প্রান গেল বাইকার যুবকের 

ads

রাজবাড়ীর গোয়ালন্দে মোটর সাইকেল দূর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামের এক যুবক মারা গেছেন।  সে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার বাসিন্দা, গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে। সোমবার বেলা দেড়টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে অবস্হিত সাবেক পৌর মেয়র নজরুল মন্ডলের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। 


দূর্ঘটনার পর স্হানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্হা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে বিকেল ৫ টার দিকে তার মৃত্যু হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটো রিক্সার সাথে তার সংঘর্ষ হয়। এতে সে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় স্হানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


নিহত সেতুর শ্বশুর গোয়ালন্দ বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সেতু বছর খানেক আগে আমার মেয়েকে বিয়ে করে। মোটরসাইকেল দুর্ঘটনায় আজ তার মর্মান্তিক মৃত্যু হলো। এতে করে আমার মেয়েটা অকালে বিধবা হলো। 

ads
ads
ads

Our Facebook Page